২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল ১০ দিন ধরে বন্ধ, বৃহস্পতিবার সমঝোতা সভা

চাঁপাইনবাবগঞ্জ--রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ অব্যাহত রয়েছে। শ্রমিকদের দ্বন্দ্বের কারণে টানা ১০ দিন এ অবস্থা চলার পর সংকট নিরসনে বৃহস্পতিবার বৈঠক হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শ্রমিক নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা ওই পথের যাত্রীদের চরম দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, যাত্রীদের সমস্যার কথা বিবেচনা করেই রাজশাহী বাস মালিক সমিতিতে এ দ্বন্দ্বের সমঝোতার লক্ষ্যে বসা হবে।

চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলীও ওই সমঝোতা সভায় এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ৭ মে এ রুটে বাস চালাচল বন্ধ হয়ে যায়। ১০ মে এ সমস্যা নিরসনের পর সেদিনই সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী ডাকাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আন্তঃজেলা শ্রমিকদের দ্বন্দ্বের কারণে আবরো বাস চলাচল বন্ধ হয়ে যায়।