২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে লিফটম্যানের রহস্যজনক মৃত্যু

বাংলাদেশ সচিবালয়ের একজন লিফটম্যানের রহস্যজনক মৃত্যু হয়েছে। লিফটম্যান আবুল কাশেম (৩২) নোয়াখালী জেলার সদর উপজেলার বারইপুর গ্রামের আজিজুল হকের পুত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 05:07 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

পুলিশ জানায়, তারা সচিবালয়ের ২০ তলা ভবনের দ্বিতীয় তলার বর্ধিত অংশের ছাদে বুধবার সকাল সাড়ে দশটায় আবুল কাসেমের লাশ পড়ে থাকতে দেখে।

সে গত তিন বছর ধরে আজিজ অ্যান্ড কোম্পানি লিমিটেডে কাজ করছিল।

লিফটম্যান আবুল কাসেমের মৃত্যু সম্পর্কে পুলিশ বা সচিবালয়ের কর্মচারীরা কিছু জানাতে পারেনি।