কালা ফিরোজকে ২ দিনের রিমাণ্ডে
হাতিরপুলের তুর্কী ট্রাভেলসে হত্যাকাণ্ডে সাথে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফিরোজ ওরফে কালা ফিরোজকে দুই দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই এমদাদুল হক জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার সিএমএম আদালতের কাছে ১০ দিনের রিমা-ের আবেদন করলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শামসুল আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমা- আবেদনে বলা হয়, “ব্যবসায়িক লেনদেন বিষয়ে হাতিরপুল এলাকার তুর্কী ট্রাভেলস এর মালিক সাহাবুদ্দিনের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর রিক্রুটিং এজেন্সির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম ফিরোজের পূর্ব বিরোধ ছিল। আসামী কালা ফিরোজের নির্দেশে ভাড়া করা সন্ত্রাসীরা গত রোববার তুর্কী ট্রাভেলস এর অফিসে ঢুকে এলোপাতারি গুলি চালায় এতে সেখানে অবস্থানকারী রমজান নামের এক স্কুল শিক্ষক নিহত ও অপর চার জন আহত হয়।
