২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত হওয়ার জের: বিভিন্ন দাবিতে উপাচার্য অবরুদ্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোবারক হোসেনের মৃত্যুর ঘটনায় বিভিন্ন দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার উপাচার্যকে চল্লিশ মিনিট অবরুদ্ধ করে রাখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

দাবিগুলোর মধ্যে রয়েছে- নিহত ছাত্রের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান; শাহবাগ, চানখারপুল এবং নীলক্ষেতে আন্ডারপাস নির্মাণ এবং সকল শিক্ষার্থীর জীবনবীমা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা।

সকাল সাড়ে ১১টায় বানিজ্য অনুষদের প্রায় দু’ শতাধিক শিক্ষার্থী এসব দাবিতে উপাচাযের্র কার্যালয়ে তাকে ঘেরাও করে রাখে।

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এসময় শিক্ষার্থীদের আশ্বাস দেন, খুব শিগগিরই তাদের দাবি মেনে নেয়া হবে।

বাণিজ্য অনুষদের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোবারক হোসেন ৮ মে শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ সংজ্ঞাহীন থাকার পর ১৫মে সে মৃত্যুবরণ করে।