মন্ত্রিসভায় পরিবর্তন, আলমগীর কবিরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে দায়িত্ব পুনর্বণ্টন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছে।
রুলস অব বিজনেস জিআই রুল ৩ (চার) এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এ দায়িত্ব পুনর্বন্টন করেছেন বলে এক তথ্য বিবরণীতে মঙ্গলবার জানানো হয়।
