২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সদস্য শামীম কায়সারের শপথ গ্রহণ

গাইবান্ধা - ৪ আসন হতে উপ - নির্বাচনে নির্বাচিত চার দলীয় ঐক্যজোট প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী মঙ্গলবার তার সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এহসান উল ফাত্তাহ।

এ সময় হুইপ মো. আশরাফ হোসেন, হুইপ রেজাউল বারী ডিনা, হুইপ আলহাজ মোঃ জাহেদ আলী চৌধুরী, সংসদ সদস্য বেগম রওশন আরা ফরিদ, স্থানীয় চারদলীয় জোট নেতৃবৃন্দ, সংসদ সদস্যের নিকট আত্মীয় স্বজন এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।