২৫ মিলিয়ন ঘণফুট ক্ষমতাসম্পন্ন তিতাস গ্যাসের আরো একটি কূপের উদ্বোধন
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাইরাসারের তিতাস গ্যাসের ১৫ নং কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
সূত্র জানায়, ২৫ মিলিয়ন ঘণফুট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কূপটি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে। এই কূপসহ তিতাস গ্যাসের মোট উৎপাদন ক্ষমতা হবে ৮০৫ মিলিয়ন ঘনফুট।
বাপেক্স এ বছরের ৩ ফেব্রুয়ারি কূপটির খনন কাজ শুরু করে এবং ৬ এপ্রিল তা শেষ করা হয়। ১৪ মে থকে পরীক্ষামূলকভাবে উৎপাদন কাজ শেষ করা হয়।
তিন হাজার ১শ’ ৮৪ মিটার গভীরে কূপটি খনন করা হয়েছে।
এর আগে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ১৬ নং কূপ জাতীয় গ্রিডে বিতরণ শুরু করে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির অর্থায়নে ৮০ কোটি টাকা ব্যায়ে উভয় কূপ খনন করা হয়।
