২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রেহানার বাড়ি বিচারপতি কে এম হাসানের নামে বরাদ্দের প্রতিবাদে যুবলীগের মানববন্ধন

বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার বাড়ির একাংশ বিচারপতি কে এম হাসানের নামে বরাদ্দের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) নেতা - কর্মীরা ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওই কর্মসূচীতে অংশ নেয়।

মানববন্ধন শেষে ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম - সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, মহানগর যুবলীগ (উত্তর) সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান প্রমুখ।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, জোট সরকার দেশের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্লজ্জভাবে একজন বিতর্কিত প্রধান বিচারপতির নামে উচ্চ আদালতে বিচারাধীন শেখ রেহানার বাড়ির একটি অংশ বরাদ্দ দিয়েছে। আর এতেই প্রমাণ হয় কে এম হাসান তাদের দলীয় ও অজ্ঞাবহ ব্যক্তি।