ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে গার্মেন্টস শ্রমিকদের গাড়ি ভাংচুর
ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজিত শ্রমিকরা ৭/৮টি গাড়ি ভাংচুর করেছে। ফলে সড়কটিতে প্রায় এক গন্টা যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারী কম্পোজিট গার্মেন্টেস কারখারনার শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হায়দারী কম্পোজিটের শ্রমিক বিডিনিউজকে জানায়, তাদের এক শ্রমিক শাহাবুদ্দিনকে হত্যার প্রতিবাদে তারা এই অবরোধ সৃষ্টি করেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানার জাঙ্গাল এলাকার শাহাবুদ্দিনকে সোমবার দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত হয়।
