ইটালির বিশ্বকাপ দলে টট্টি ও বুফন
জার্মানিতে ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত আসরের জন্য ইটালির কোচ মার্সেলো লিপ্পি ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।
গত মৌসুমে ইটালির সিরিয়া ‘এ’ লিগের কয়েকটি ম্যাচ গড়াপেটার সাথে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত জুভেন্টাসের গোলরক্ষক গিয়ানলুইগি বুফনকে দলে নেওয়া হয়েছে।
বাম পায়ের ইনজুরি কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন রোমার অধিনায়ক ফ্রান্সিসকো টট্টি। তাছাড়া এসি মিলানের ফিলিপো ইনজাগিকে দলে নেওয়া হয়েছে।
ম্যাসিমো ডি সান্তিস (গোলরক্ষক), দানিলি বোনেরা (রক্ষণভাগ), মার্কো মার্সিওনি (মধ্যমাঠ), ফ্রানকো সিমিওলি (মধ্যমাঠ) কে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।
তিনবারের বিশ্বকাপ বিজয়ী ইটালি ২০০৬ বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের ম্যাচে ঘানা, যুক্তরাষ্ট্র ও চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে।
লিপ্পির দল ১২ জুন জার্মানির হ্যানোভারে ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে। পাঁচ দিন পর কায়জারস্লটানে যুক্তরাষ্ট্র ও ২২ জুন হামবুর্গে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে ইটালিয়ানরা।
ইটালি দল:
গোলরক্ষক: গিয়ানলুইগি বুফন, এ্যাঞ্জেলো পেরুজ্জি, মার্কো এমিলি।
রক্ষণভাগ: ম্যাসিমো ওদো, ক্রিস্টিয়ান জাকারদো, মার্কো ম্যাতারেজি, আন্দ্রে বার্জাগলি, আলেসান্দ্রো নেস্তা, ফাবিও ক্যানাভারো, গিয়ানলুকা জামব্রোতা, ফ্যাবিও গ্রোসো।
মধ্যভাগ: মার্কো ক্যামোরানেসি, গিনারো গ্যাত্তুসো, আন্দ্রে পিরলো, সিমোন পেরোতা, ড্যানিয়েল ডি রোসি, সিমোন বারোনে, ফ্রান্সিসকো টট্টি।
আক্রমণভাগ: লুসা টনি, আলবার্তো গিলার্দিনো, ফিলিপো ইনজাগি, আলেসান্দ্রো ডি পিয়েরো, ভিসেনজো আয়াকুইতা।
