চাঁপাইনবাবগঞ্জ--রাজশাহী রুটে টানা ৮ দিন বাস চলাচল বন্ধ, সমস্যা সমাধানে প্রশাসনের উদ্যোগ নেই
চাঁপাইনবাবগঞ্জ--রাজশাহী রুটে টানা আট দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সংকট নিরসনে প্রশাসনিক কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন শ্রমিকসহ এ পথের যাত্রীরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রাজশাহী বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক করেছে। কিন্তু এ বৈঠকে রাজশাহীর যে সব শ্রমিকের সঙ্গে দ্বন্দ্ব, তারা হাজির না থাকায় আগামী ১৮ তারিখ পুরনায় বৈঠক অনুষ্ঠিত হবে। ফলে ১৮ তারিখের আগে বাস চলাচল শুরুর কোনো সম্ভাবনা নেই।
চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ৭ মে এ রুটে বাস চালাচল বন্ধ হয়ে যায়। ১০ মে এ সমস্যা নিরসনের পর সেদিনই সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী ডাকাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আন্তঃজেলা শ্রমিকদের দ্বন্দ্বের কারণে আবরো বাস চলাচল বন্ধ হয়ে যায়।
