মঙ্গলবার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ এর ৩০ বছর পূর্তি
ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৩০ বছর পূর্তি মঙ্গলবার। এ উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ মঙ্গলবার টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী যমুনা নদীর চরে মহাসমাবেশের আয়োজন করেছে।
১৯৭৬ সালের ১৬ মে মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের উজানে ফারাক্কায় বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদে ফারাক্কা লং মার্চ কর্মসূচি পালন করেন।
১৯৭৬ সালের ওই দিনে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে মাওলানা ভাসানী লাখ লাখ জনতা নিয়ে লং মার্চ শুরু করেছিলেন।
সেসময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাসানীর কাছে চিঠি পাঠালে ফারাক্কা পর্যন্ত লংমার্চ আর যায়নি। পরে ইন্দিরা গান্ধীর চিঠির জবাবে ভাসানী লিখেছিলেন, ফারাক্কার প্রভাবে বাংলাদেশের সর্বনাশ আপনি স্বচক্ষে দেখে যান। ফাারাক্কার প্রভাবে একটি বিশাল অংশ মরুভূমিতে পরিণত হতে চলেছে।
প্রতিবছর বিভিন্ন সংগঠন এ দিনটিকে পালন করে থাকে।
দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মঙ্গলবার সকাল ১০টায় ভুঞাপুর ইব্রাহীম খাঁ কলেজ মাঠ
