কটুক্তি ও হুমকির প্রতিবাদে: ফরিদপুরের সাংবাদিকরা জামায়াতের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সাংবাদিকরা সদরপুর প্রেসক্লাবে এক জরুরী সভায় জামায়াতে ইসলামীর সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার সন্ধ্যায় তারা এ সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, সদরপুরে এক সভায় জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারি সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার দেওয়া বক্তব্যের সংবাদ ৭ মে কয়েকটি দৈনিক পত্রিকায় ছাপা হওয়ায় পর জামায়াত নেতারা ইত্তেফাক পত্রিকার সদরপুর প্রতিনিধিকে দেখে নেয়ার হুমকি দেয়। তারা সদরপুরের সাংবাদিকদের অনভিজ্ঞ, আনাড়ী ও অশিক্ষিত বলেন।
জামায়াত নেতাদের এই হুমকি ও কটুক্তির প্রতিবাদে সদরপুর প্রেসক্লাবে এক জরুরী সভায় স্থানীয় সাংবাদিকরা জামায়াতের সকল সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নেন।
