নারায়ণগঞ্জের হোসেন ক্যামিক্যাল ফ্যাক্টরিতে উত্তেজিত জনতার হামলা, ভাংচুর
সার কারখানার বিষাক্ত বর্জ্য নির্গমনের প্রতিবাদে সোমবার সকালে উত্তেজিত জনতা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটির ধর্মগঞ্জ এলাকার হোসেন ক্যামিক্যাল ফ্যাক্টরিতে হামলা চালিয়ে তা বন্ধ করে দিয়েছে।
এলাকাবাসী জানায়, হোসেন ক্যামিক্যাল কমপ্লেক্সের সার তৈরির ইউনিটটি কয়েক মাস বন্ধ থাকার পর শুক্রবার তা পুনরায় চালু করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে কয়েকশ’ লোক মিছিল করে হোসেন ক্যামিক্যাল কমপ্লেক্সে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ব্যাপক ভাংচুর চালায়। এতে ফ্যাক্টরির অফিসের দরজা-জানালা ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এই হামলার পর থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
এলাকাবাসী অভিযোগে জানায়, কারখানার বিষাক্ত বর্জ্যে তাদের শ্বাকষ্টসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। এছাড়া গবাদি পশুও মরে যাচ্ছিল।
এর ফলে তারা গত বছরের মে মাসে এই সার কারখানায় হামলা চালালে তা বন্ধ হয়ে যায়।
