কিবরিয়া হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত দাবি করেছেন আসমা কিবরিয়া
গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের তদন্ত দাবি করেছে।
বিডিনিউজের সাথে হাইকোর্টের আদেশের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেন, দেশের নাগরিক হিসেবে বিচার পাওয়ার অধিকার আমাদের রয়েছে।
তিনি বলেন, প্রয়াত শাহ এমএস কিবরিয়া জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল থাকায় জাতিসংঘের তদন্ত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার।
এর আগের তদন্তের ব্যাপারে তিনি বলেন, সেটা ছিল সম্পূর্ণ পক্ষপাতমূলক। সেখানে হত্যাকা-ের পিছনের ব্যক্তিরা ধরাছোয়ার বাইরেই ছিলো।
তিনি বলেন, হত্যাকারীরা সবাই ক্ষমতাসীন দলের। এ পর্যন্ত যারা ধরা পড়েছে তারাও ওই দলেরই।
