২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ কোটি টাকার বেশি ঋণের জন্যে পুঁজি বাজারে যেতে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক দিকনির্দেশনা প্রণয়ন করছে

বাংলাদেশ ব্যাংক ২৫ কোটি বা তারও বেশি ঋণের জন্য পুঁজি বাজারের দ্বারস্থ হওয়ার ব্যাপারে উৎসাহিত করতে কোম্পানিগুলোর জন্য একটি দিকনির্দেশনা প্রণয়ন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

ব্যাংক ঋণের পরিমাণ কমাতে দিকনির্দেশনা প্রণয়ণের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খানকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

২০০৫ সালের ৩১ আগস্টে সরকারের গৃহীত সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে এ দিকনির্দেশনা প্রণয়ন করা হয়েছে।

সূত্র জানায়, এ বছরের এপ্রিলে দিকনির্দেশা প্রণয়ন করা হয় এবং পরে মন্তব্যের জন্য এটি অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছে পাঠানো হয়।

ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্প স্থাপন বা সম্প্রসারণে বড় ধরনের ঋণ দেওয়ার সময় দিকনির্দেশনা অনুযায়ী ঋণ সমতার অনুপাত মেনে চলার জন্য এ নির্দেশনা প্রণয়ন করা হয়েছে।   

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আমরা এ ব্যাপারে স্টেকহোল্ডারদের পরামর্শ চাচ্ছি। স্টেকহোল্ডারদের পরামর্শের ভিত্তিতে এ নির্দেশনা চূড়ান্ত করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৫০ শতাংশ স্টেকহোল্ডার তাদের মতামত প্রদান করেছেন বলে তিনি জানান।

তিনি বলেন, সরকার এ দিকনির্দেশনা অনুমোদন করলে আমরা ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রজ্ঞাপন জারি করার ব্যাপারে বিবেচনা করব।

দিকনির্দেশনা অনুযায়ী জয়েন্ট স্টক কোম্পানিগুলোর রেজিস্টারের নিবন্ধনকৃত কোম্পানিগুলো ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে এক দফা বিনিয়োগ উঠিয়ে আনা প্রয়োজন হবে।

দিকনির্দেশনায় বড় ধরনের ঋণ ও পুঁজি বাজারের ব্যাপারে যোগ্যতা নির্ধরণ করা থাকবে। নিয়ম অনুযায়ী একটি কোম্পানিকে একটি পাবলিক কোম্পানিতে রূপান্তর করতে হবে।

এছাড় ব্যাংকগুলোকে উপযুক্ত প্রকল্পে ঋণ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিতে হবে এবং প্রকল্প মালিককে পরমর্শ দিতে হবে যাতে তারা কাক্সিক্ষত টাকা শেয়ার বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করে।

এতে আরও বলা হয়েছে, পুঁজি বাজারে শেয়ার ছাড়ার ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ কমিশন সম্মতি দেওয়ার পর ব্যবসা স্থাপনকারীদের ঋণ প্রদান করা হবে।

এসইসি’র সাবেক চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বলেন, এটি স্বাগত জানানোর মতো একটি উদ্যোগ। কিন্তু ২৫ কোটি বা তারও বেশি টাকার ঋণের জন্য পুঁজি বাজারের দ্বারস্থ হওয়ার বিষয়টি পরিমাণের দিক থেকে অনেক বেশি মনে হয়েছে বলে তিনি জানান।

এই পরিমাণকে ১৫ কোটি বা তার সমপরিমাণের মধ্যে নির্ধারিত রাখলে ভালো হবে তিনি জানান।

এফবিসিসিআই'য়ের সভাপতি মীর নাসির হোসেন বলেন, এ ধরনের আয়োজনের ফলে কোনও সমস্যা হবে না। তবে এতে করে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হতে পারে বলে তিনি জানান।