২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে ফরিদপুরে সভা

কুষ্টিয়ায় কর্মরত সমকাল ও চ্যানেল ওয়ানের প্রতিনিধি মুন্সী তরিকুল ইসলাম, যুগান্তর ও এটিএন বাংলার প্রতিনিধি আল মামুন সাগর এবং মানবজমিন ও আরটিভি’র প্রতিনিধি হাসান জাহিদের বিরুদ্ধে সরকার দলীয় সাংসদ ও তার সহযোগীদের দায়ের করা মামলার প্রতিবাদে ফরিদপুরে কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

শনিবার রাতে ফরিদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুনশী হারুন অর রশীদের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, বিটিভি’র জেলা প্রতিনিধি রেশাদুল হাকিম, আজকের কাগজের নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সমকালের হাসানউজ্জামান, চ্যানেল আইয়ের শাহাদাত হোসেন তিতু, মানবজমিনের রুহুল কবির জুয়েল।

সভায় বক্তারা সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।