২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় ১০ জনের যাবজ্জীবন, ৩ জনের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

জয়পুরহাট শহরে ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) এর ১০ সদস্যকে যাবজ্জীবন ও তিন জনকে ২০ বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এছাড়া প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদ- প্রদান করেছেন আদালত।

রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এএমএম আমিনুল ইসলাম ২৭ জন অভিযুক্তের মধ্যে ২৩ জনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা সবাই জয়পুরহাটের বাসিন্দা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো ঃ আতোয়ার রহমান, মজনু, মেহেদী হাসান ওরফে রাজী, দুলাল ওরফে হারেজ, লিখন ওরফে শরিফুল ইসলাম, মন্তেজার রহমান, আজিজুল বারী মিন্টু, তুহিন ওরফে নাজমুল হোসেন, আবদুর রউফ ও মনসুর রহমান।

এদের মধ্যে মেহেদী হাসান, লিখন, মন্তেজার ও মনসুর পলাতক রয়েছে।

২০ বছর কারাদন্ডপ্রাপ্তরা হলো ঃ রবিউল ইসলাম রফে রবি, জাহাঙ্গীর আলম ওরফে লিটন ও গোলাম মোস্তফা।

খালাসপ্রাপ্ত আসামিরা হলো - দুলাল হোসেন, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সেলিম, মোজাম্মেল হক, ইদ্রিস আলী, আবদুল জব্বার, হাবিবুর রহমান, আফাজউদ্দিন, রেজওয়ান বারী, আবদুল মাবুদ ও জিয়াউর রহমান।

গত বছরের ১৭ আগস্ট জয়পুরহাট জেলা শহরে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেএমবি’র ২৭ জন সন্দেহভাজন সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার আদালতে স্থানান্তরিত করা হয়।

রাষ্ট্রপ্রক্ষে মামলা পরিচালনা করেন, স্পেশাল পিপি কেতাব উদ্দিন।

আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম, সৈয়দ একরামুর রসুল, সাইফুল আলম এবং মোজাম্মেল হক।