গাজীপুরে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
গাজীপুরে শনিবার সকালে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম মো. আজিম উদ্দিন (৮৫)।
জেলা সদরের বাঘের বাজার এলাকায় ঢাকা--ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি দুর্ঘটনাস্থলের অদূরে দরগাচালায়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পলিয়ে যায়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
