২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেল কলেজে চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

ফরিদপুর মেডিকেল কলেজে শনিবার শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সার্জারি পার্ট-১ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পরীক্ষার্থীরা জানায়, তারা শুক্রবার পাওয়া একটি প্রশ্নপত্রের সাথে শনিবার সকাল ১০টায় পরীক্ষার হলে পাওয়া প্রশ্নপত্রের হুবুহু মিল খুঁজে পায়। পরীক্ষার প্রশ্নপত্র আগে ঢাকায় ফাঁস হয় এবং শুক্রবার ওই কপি ফরিদপুরের শিক্ষার্থীদের হাতে এসে পৌছায় বলে তারা জানায়। পরীক্ষার্থীরা আরো জানায়, ফাঁস হওয়া প্রশ্ন সবাই না পেলেও অনেকেই পেয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এনামুল করিম বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে ছাত্র-ছাত্রীদের কথা বলতে শুনেছি।

অবশ্য তিনি জানান, বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বা কোনো শিক্ষার্থীও তার কাছে অভিযোগ করেনি।