২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় গ্রামবাসীদের দু’টি অংশের সংঘর্ষে শনিবার কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

থানীয় সূত্র জানায়, কাজীপুর উপজেলার রশিকপুর গ্রামের রেজাউল করিম ও মিজানুর রহমানের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

রেজাউলের নেতৃত্বে শনিবার বিকেলে ৩০ থেকে ৩৫ জন গ্রামবাসীর একটি দল মিজানুরের জমির ধান কাটতে গেলে মিজানুর ও তার সমর্থকরা বাধা দেয়। ফলে সেখানে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সংঘর্ষে আহত কমপক্ষে ২০ জনের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।