২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসাকে পানি ব্যবস্থাপনায় সহায়তা করতে ওয়াসা কন্ট্রোল রুমসহ পাম্পগুলোতে সেনা মোতায়েন

ওয়াসার পানি ব্যবস্থাপনা কার্যক্রমে সাহায্য করার লক্ষ্যে শনিবার রাজধানীর ওয়াসা কন্ট্রোল রুমসহ বিভিন্ন ওয়াসা পাম্প ও পানি শোধনাগার কেন্দ্রে সেনা মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 02:57 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

ওয়াসাকে পানি উত্তোলন ও সরবরাহ কাজে সহায়তার জন্যে রাজধানীর ফকিরাপুল, লালবাগ, মহাখালী, লালমাটিয়া ও মিরপুর ওয়াসা পানির পাম্প, ঢাকার সাঈদাবাদ ও নারায়ণগঞ্জের গোদনাইল পানি শোধনাগার কেন্দ্র এবং কাকরাইলের ওয়াসা কন্ট্রোল রুমে সেনা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সেনা সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব অথবা ওয়াসার পানি বহনকারী গাড়ি ব্যবহার করে পানি বিতরণ করবেন।