গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩
গোপালগঞ্জের সানারপাড় গ্রামে শনিবার সকালে বজ্রপাতে এক কৃষক নিহত ও তিনজন আহত হয়েছে।
নিহত কৃষকের নাম সন্দীপ কুমার।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সন্দীপ কুমার সকালে ক্ষেতে কাজ করতে যাবার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এসময় আরও তিন জন আহত হয়।
