২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার শোলমারিঘাটের পন্টুনগুলোর জরুরি মেরামত প্রয়োজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার হাজার হাজার লোকের দুর্ভোগের অবসানকল্পে জরুরিভিত্তিতে পন্টুন এবং ফেরিঘাটগুলোর মেরামত প্রয়োজন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 09:14 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

যদি মেরামত কাজ এখনই না করা হয় তাহলে প্রায় পাঁচ কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাবে। শোলমারি নদী দিয়ে প্রতিদিনই হাজার হাজার লোককে যাতায়াত করতে হয়।

ইতোমধ্যে ছয়টি পন্টুন এবং তিনটি ফেরি ব্যবহার না করার ফলে মরিচা ধরে গেছে। এগুলো মেরামত না করা পর্যন্ত জনগণ দুর্ভোগ পোহাবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিগত চার থেকে পাঁচ বছরের মধ্যে পন্টুন মেরামতে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, সরকার যদি পন্টুন মেরামত না করে তাহলে প্রায় পাঁচ কোটি টাকার লোকসান হবে।

সড়ক ও জনপথ বিভাগের ১৬ জন কর্মকর্তা বটিয়াঘাট উপজেলার ফেরিঘাট তত্তাবধানে রয়েছেন।

সূত্র জানায়, এই ফেরিঘাটে একটি মাত্র ফেরি সচল রয়েছে। তবে মেরামতের কাজ শীঘ্রই না করা হলে এই ফেরিটিও বন্ধ হয়ে যাবে।

ফেরিঘাটের দুইপাশের পন্টুনেরই খুবই খারাপ অবস্থা। সাধারণ জনগণ ছাড়াও এই পন্টুনগুলো হালকা এবং ভারি যানবাহন চলাচলে ব্যবহৃত হয়ে থাকে।