২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিস্ট পার্টির অসুস্থ সাধারণ সম্পাদকের শয্যাপাশে আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে দেখতে হাসপাতালে যান। তিনি তার শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

ওবায়দুল কাদের এছাড়াও বোমায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহেরপুর জেলা আওয়ামী লীগ নেতা ডা. আবদুর রশিদ এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেনকে দেখতে যান।