২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর শমসের জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীর কারারচর এলাকার শমসের জুট মিলে শুক্রবার সকালে এক ভয়াবহ অগ্নিকণ্ড হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 01:23 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দমকল বাহিনী সূত্র জানায়, সকাল পৌনে ৯টার দিকে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যে অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে।

এই অগ্নিকা-ে মিলের পাঁচটি গুদামে রক্ষিত পাট পুড়ে গেছে।

নরসিংদী, ভৈরব, ডেমরা ও কাঞ্চন থেকে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দমকল বাহিনীর কর্মীরা দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে মিলের উপ-মহাব্যবস্থাপক আব্দুল জলিল দাবী করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।