সারাদেশে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে পূর্ববর্তী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৩৬ মিলিমিটার। আরও কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় বৃষ্টির পানি জমে যানজটের সৃষ্টি হয়। এর ফলে নগরবাসীরা দুর্ভোগের শিকার হন।
