২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আওয়ামী লীগের সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষ: আহত ২০

কুড়িগ্রামে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে সংগঠনের দু গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

আহতদের মধ্যে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ, আওয়ামী লীগ কর্মী মজিবর ও শফিককে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে আগে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে বিকেল সোয়া ৫টায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে সংঘর্ষকারীরা রাস্তায় বেরিয়ে আসলে কলেজ মোড় থেকে আদর্শ পৌরবাজার ও জজ কোর্ট পর্যন্ত প্রায় এক কি.মি. এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় ওই এলাকার দোকানপাট ও কুড়িগ্রাম-চিলমারি সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।