২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস মালিক ও শ্রমিকদের বাধার মুখে দক্ষিণাঞ্চলের ১০ জেলায় ২য় দিনের মত বিআরটিসির বাস চলাচল বন্ধ

গোটা দক্ষিণাঞ্চলে বেসরকারি বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে সরকার নিয়ন্ত্রিত বিআরটিসি বাস জিম্মি হয়ে পড়েছে। ক্ষমতাসীন বিএনপির ছত্রছায়ায় থাকা বাস মালিক ও শ্রমিক নেতারা বিভিন্ন স্থানে যাত্রীবাহী বিআরটিসি বাস আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট মহল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এ অবস্থায় বৃহস্পতিবারও দ্বিতীয় দিনের মত বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকে। সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে তারা অভিযোগ করেন, পুরো ব্যবস্থাপনা বেসরকারি পরিবহন বিভাগের হাতে জিম্মি হয়ে পড়েছে।

তবে এ পরিস্থিতিতে সাধারণের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বেসরকারি বাসমালিকদের এধরণের আচরনের জন্যে আইনানুগ ব্যাবস্থা গ্রহনে সরকারের কাছে দাবী জানিয়েছে।

বিআরটিসির চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার এমপি জানান, বিভিন্ন স্থানে তাদের গাড়ী আটকে দেয়া হয়েছে। বাসমালিক নেতারা প্রভাব খাটিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী বাস বন্ধ করে দিয়েছে। যাত্রীদের দাবী থাকা সত্বেও এসব বাধার কারণে দক্ষিনাঞ্চলের সড়কগুলোতে বিআরটিসির বাস চলানো সম্ভব হচ্ছে না।

বেসরকারি বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে ৩‘মে থেকে ৬ দিন একটানা বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় লাগাতার বাসধর্মঘট পালন করে। ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা বিআরটিসির বাস ও টেম্পু ব্যাপক ভাংচুর করে।