টাটার বিনিয়োগ ও এশিয়া এনার্জির সাথে চুক্তি বাতিল ও বিদ্যুত সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ
বাংলাদেশে টাটার বিনিয়োগ ও এশিয়া এনার্জির সাথে সম্পাদি চুক্তি বাতিল এবং বিদ্যুত সংকট নিরসনের দাবিতে গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
পূর্ব ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অংশ হিসেবে এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাসদের বজলুর রশীদ ফিরোজ, ৮ দলের বদরুল আলম, গরীব মুক্তি আন্দোলনের শাসছুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা ইউনিয়নের হামিদুল হক, তেল-গ্যাস লুণ্ঠন প্রতিরোধ ছাত্র যুব আন্দোলনের কামরুল আলম সবুজ প্রমুখ।
