বগুড়ায় ছাত্রলীগের মিছিলে পুলিশি হামলা, আহত ৩০
বগুড়ায় বৃহস্পতিবার ছাত্রলীগের মিছিল চলাকালে পুলিশের হামলায় জেলা আওয়ামী লীগ সভাপতিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সূত্র জানায়, ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের দলীয় কার্যালয় থেকে কবি নজরুল ইসলাম সড়কের দিকে এগোলে পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিচার্জ করে। এসময় ছাত্রলীগ নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ পুলিশি হামলার প্রতিবাদে সমাবেশে করে।
