২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

রাজধানীর হাজারীবাগের বউ বাজারের সোনারং ব্রীজ এলাকায় বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সাথে ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 09:45 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

নিহত সন্ত্রাসীর নাম আবুল কাশেম ওরফে হাদি। সে সাত বছর জেলে খাটার পর দেড় মাস আগে ফিরে এসে আবারও সন্ত্রাসী কর্মকান্ডে যোগ দেয়।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-২ এর একটি টহলরত দল বুধবার রাতে বউ বাজার সোনারং ব্রীজের নিচে এলাকায় তিন/চার জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির এক পর্যায়ে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে হাদি’র অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

হাদি’র বিরুদ্ধে হাজারীবাগ এবং লালবাগ থানায় তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ আটটি মামলা রয়েছে।