নাসরিন হকের ড্রাইভার জাকির হোসেন আরও ৩ দিনের রিমান্ডে
সড়ক দুর্ঘটনায় নিহত অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেকটর নাসরিন হকের ঘাতক ড্রাইভার জাকির হোসেনকে আরও তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
ঢাকার সিএমএম আদালত বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন। জাকির হোসেনের বিরুদ্ধে বুধবার ধানম-ি থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এবি সিদ্দিকী আদালতের কাছে সাত দিনের রিমা- চাইলে ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে জাকির হোসেনকে ৫৪ ধারায় আটকের পর পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।
রিমান্ডের আবেদনে বুধবার বলা হয়, আসামি জাকির হোসেন বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নাসরিন হককে ঠেলে সামনের দেয়াল ও সংলগ্ন স্টিলের দরজার সাথে পিষ্ট করে। এতে তার দুই পা গুরুতর জখম হয় এবং তিনি মারা যান। তার এই মৃত্যু রহস্য উদঘাটনের জন্যে ড্রাইভার জাকির হোসেনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
নিহত নাসরিন হকের স্বামী নূরুল ইসলাম ভূঁইয়া ছোটন মঙ্গলবার ধানম-ি থানায় অবহেলা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে দ-বিধির ৩০৪ (ক) ধারায় মামলাটি দায়ের করেন।
