এইডস প্রতিরোধে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন শতকরা ৮০ ভাগ লোককে এইচআইভি/এইডস বিষয়ে সচেতন করা ও ৬০ ভাগ লোককে যৌনবাহিত রোগের সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে মঙ্গলবার গ্লোবাল ফা-ের আওতায় জিএফএটিএম এইচআইভি/এইডস প্রতিরোধে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বলেন, জিএফএটিএম এইচআইভি/এইডস প্রকল্পটি বাংলাদেশের জন্যে পথপ্রদর্শক এবং এজন্যে আন্তার্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। জাতীয় পর্যায়ে যুব শ্রেণীর জিএফএটিএম’র প্রকল্প বাংলাদেশেই প্রথম।
২০০৩ সালের আগস্ট মাসে এইচআইভি/এইডস দ্বিতীয় পর্যায়ের প্রস্তাবের জন্যে বাংলাদেশে ১৩ দশমিক নয় মিলিয়ন ডলার বাজেটে জিএফএটিএম’র সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে এক চুক্তিপত্র স্বাক্ষর হয়। যুবকদের মধ্যে সচেতনা সৃষ্টির লক্ষ্য নিয়ে দ্বিতীয় পর্যায়ে এটি ২০০৬ সালের মার্চ মাসে শুরু করা হয়। এটি ২০০৯ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হবে।
স্বাস্থ্য মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মো: আমিনুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সেইভ দ্যা চিল্ড্রেন’র কান্ট্রি ডিরেক্টর এডওয়ার্ড ওলনে, স্বাস্থ্য পরিচর্যার মহা-পরিচালক ড. শাহাদাত হোসেন, এইচআইভি প্রধান উপদেষ্টা মেজর জেনারেল ড. এএসএম মতিউর রহমান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রতিনিধি ড. মারিজকে বেক্স-ব্লেউমিঙ্ক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্লোব ১২৪টি দেশের মধ্যে তার কর্মসূচি চালিয়ে শতকরা ২৩ ভাগ সফল হয়েছে।
তিনি আরো বলেন, এগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এবং জিএফএটিএম’র ক্যাটাগরি-এ’র মধ্যে রয়েছে বলে আমি গর্ববোধ করছি।
এসময় তিনি এইচআইভি/এইডস বিষয়ক ওয়েবসাইটের উদ্বোধন করেন। ওয়েবসাইটের ঠিকানা- www.bdnasp.net
এ সাইটে এইডস সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
