রাজশাহীতে নির্মিত হচ্ছে মহিলা পুলিশদের জন্য ডরমিটরি ভবন
রাজশাহী মেট্রোপলিটন মহিলা পুলিশের আবাসিক সঙ্কট নিরসনের লক্ষ্যে রাজশাহীতে নির্মিত হচ্ছে ডরমিটরি ভবন।
রাজশাহী গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করছে।
সূত্র জানিয়েছে, ছয়তলা ভবনের দুইতলার নির্মাণ কাজ আপাতত সম্পন্ন করা হবে। এতে করে ২৫০ জন মহিলা পুলিশের আবাসিক সমস্যার সমাধান হবে।
অপর দিকে, ২৫ টি মডেল থানা নির্মাণের অংশ হিসেবে পিডব্লিউডি রাজশাহীর বোয়ালিয়া থানার সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। এ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৩২ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া পিডব্লিউডি এক কোটি টাকা ব্যয়ে শহরে শাহ মাখদুম থানায় তিনটি স্টাফ কোয়ার্টার নির্মাণ করছে।
