আওয়ামী লীগ নেতা ও সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার মুনসুর আলীর মৃত্যু
আওয়ামী লীগ নেতা, সমাজকর্মী, ক্রিড়া সংগঠক এবং ঢাকা সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মুনসুর আলী মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবন চৌধুরীপাড়ায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আ’লীগ সভাপতি এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
