খুলনার বসুপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি বোমা উদ্ধার
খুলনা মহানগীরর বসুপাড়া নর্থখাল রোডের মোশারফ হোসেনের দোতলা বাড়ির নিচতলা থেকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় চারটি পরিত্যক্ত বোমা উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, বাড়ির লোকজন বোমাগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বোমাগুলো পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।
