২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির দুর্গম এলাকা সাজেক থেকে অস্ত্রশস্ত্রসহ ২ জন পাহাড়ি আটক

পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম এলাকা সাজেকের জঙ্গল থেকে র‌্যাব ও বিডিআর সদস্যরা মঙ্গলবার অস্ত্রশস্ত্রসহ দুজন পাহাড়ি সন্ত্রাসীকে হাতেনাতে আটক করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বিডিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের র‌্যাব-- ৭ ও বিডিআর সদস্যরা বাঘাইছড়ির সাজেকের রনীপাড়া বৌদ্ধ মন্দির এলাকার জঙ্গলে অভিযান চালায়। সেখান থেকে তারা একটি চাইনিজ রাইফেল, পাঁচটি ডেটোনেটর, দুটি বিস্ফোরক কন্টেইনার এবং চারটি বোমা ফাটানোর রিমোট কন্ট্রোল উদ্ধার করে। একই সঙ্গে তারা আটক করে চামপাঙ পাঙখুয়া (৪০) ও জীবন ত্রিপুরা (৩৮) নামের দুজন সন্ত্রাসীকে।

আটককৃতরা কোন গ্রুপের সদস্য বিডিআর সূত্র অবশ্য তা জানাতে পারেনি। তবে স্থানীয় সূত্রের মতে, সাজেকের সীমান্তবর্তী এলাকা বরাবরই শান্তিচুক্তিবিরোধী ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নিয়ন্ত্রণ করে।