রাবি’র সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী ওই বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনে বিভাগীয় চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছে। সোমবার বিভাগীয় একাডেমিক কমিটি ঘটনা তদন্তের জন্য জরুরী বৈঠকে মিলিত হয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
অভিযুক্ত শিক্ষকের নাম সব্যসাচী সাহা।
সূত্র জানায়, ওই শিক্ষার্থী ৬ মে অভিযোগটি এনে বিভাগীয় চেয়ারম্যানের বরাবর আবেদন করে। অভিযোগে বলা হয়, সব্যসাচী সাহা তাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কায়দায় উত্যক্ত করে আসছিলো। ছাত্রীটি তার অভিযোগে আরও জানায়, লেখাপড়ার বিষয়ে আলোচনার জন্যে এক সহপাঠীসহ শিক্ষকের কক্ষে গেলে শিক্ষক তার সাথে আসা অন্য ছাত্রীকে বেরিয়ে যেতে বলে এবং দরজা বন্ধ করে দিতে বলে।
অভিযোগ প্রসঙ্গে বিভাগীয় চেয়ারম্যান জানান, ছাত্রীটি ইনকোর্স পরীক্ষায় ঐ শিক্ষক খাতায় সাক্ষর না নিয়ে তার কক্ষে গিয়ে সাক্ষর করতে বলেন বলেও অভিযোগ করেছে।
তিনি সাংবাদিকদের বলেন, আরো অনেক অভিযোগ করা হয়েছে। এবং এসব অভিযোগের প্রেক্ষিতে একাডেমিক কমিটির জরুরী মিটিং ডেকে তদন্ত কমিটি গঠন ও ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হচ্ছেন বিভাগীয় শিক্ষক সুলতানা মস্তফা খানম, মাহবুবা সরকার ও ওবায়দারুল আকমান।
বিভাগীয় চেয়ারম্যান জানান, রির্পোট পেলে অভিযুক্ত শিক্ষককে তা অবহিত করা হবে এবং আতœপক্ষ সর্মথন সাপেক্ষে তার বক্তব্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন কে জানানো হবে। অভিযুক্ত শিক্ষক সব্যসাচীর সাথে এবিষয়ে কথা বললে তিনি জানান আমি ঐ মেয়েকে চিনি না এবং তার সাথে কোন খারাপ আচরন করি নি। এ বিষয়ে উপাচার্য আলতাফ হোসেন জানান, বিভাগ থেকে এখন পর্যন্ত তাকে বিষয়টি অবহিত করা হয় নি
