২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজবাড়ীতে নৌকাডুবিতে নিখোঁজ ১

রাজবাড়ীর পদ্মা নদীর চরে ধান কাটতে যাওয়ার সময় সোমবার একটি ডিঙ্গি নৌকা উল্টে এক শ্রমিক নিখোঁজ হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নিখোঁজ শ্রমিকের নাম আব্দুল জলিল (৪৫)।

এলাকাবাসী ও থানা সূত্র জানায়, ধাওয়াপাড়া ঘাটের কাছ থেকে ধানকাটা শ্রমিকদের ১৪/১৫ জনের একটি দল ডিঙ্গি নৌকায় করে রামচন্দ্রপুর পদ্মার চরে রওনা দেয়। নৌকাটি চরের খুব কাছাকাছি আসলে হঠাৎ উল্টে যায়। অন্য সবাই সাঁতরে তীরে উঠে আসলেও আব্দুল জলিলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে।

ঘটনার ১০ ঘন্টা পেরিয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে তার মৃত্যু ঘটেছে।