আরপিসিএল সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান!
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরসিপিএল) কি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্ত ঠেকাতে আরসিপিএল বলেছে এটি বেসরকারি প্রতিষ্ঠান। আর আন্তর্জাতিক আরবিট্রেশন আদালতে আরসিপিএল নিজেকে পরিচয় দিয়েছে সরকারি প্রতিষ্ঠান হিসেবে।
বিদ্যুত খাত সংশ্লিষ্টরা বলছেন, দু’ জায়গায় দু’ রকম পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটি এখন ফেঁসে যাচ্ছে।
বিদ্যুত বিভাগ সূত্রে জানা যায়, এপ্রিল মাসে আরপিসিএল এর বিভিন্ন প্রকল্পে অনিময় তদন্তে দুর্র্নীতি দমন কমিশন থেকে নথি চাওয়া হয়। এর মধ্যে ছিলো গত আগস্ট থেকে স্থানীয়ভাবে সকল ক্রয়ের নথি, আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত কোম্পানিতে সকল নিয়োগের নথি এবং শম্ভুগঞ্জ তৃতীয় পর্যায়ের ৭০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্যে জার্মানির সিমেন্স’র সাথে চুক্তির সকল নথি।
এর বিপরীতে আরপিসিএল কর্তৃপক্ষ উচ্চ আদালতে একটি রিট দাখিল করে। এর স্থানীয় আইন উপদেষ্টা জিয়াউল হাসান দাবি করেন, আরপিসিএল একটি পাবলিক লিমিটেড কো¤পানি এবং কো¤পানি অ্যাক্ট এর অধীনে প্রতিষ্ঠিত। এটি একটি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার)। তাই সরকারি উন্নয়ন বাজেটের কোনো অর্থ ব্যবহার করে না। ফলে আরপিসিএল’র অভ্যন্তরীন বিষয়ে দুর্র্নীতি দমন কমিশনের তদন্ত করার এখতিয়ার নেই।
রিটের কারণে দুর্নীতি দমন কমিশনে আরপিসিএল’র নথি পাঠাতে হয়নি। কিন্তু প্রতিষ্ঠানটি বিপাকে পড়তে যাচ্ছে আন্তর্জাতিক আদালতে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর একটি সূত্র জানায়, চুক্তি অনুসরণ না করে শম্ভুগঞ্জ বিদ্যুত কেন্দ্র পরিচালনায় ল্যামায়ার ইন্টারন্যাশনাল পল্লী সার্ভিসেস লিমিটেড (লিপস) এর চুক্তি বাতিল এবং তাদের কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগে লিপস বিপুল অংকের ক্ষতিপুরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে এ আরবিট্রেশন মামলা করে। সেই মামলায় আরপিসিএল’র আইনজীবীর দেওয়া লিখিত বক্তব্যে সংস্থাকে একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে দাবি করা হয়।
আরইবি’র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লিপস এখন ঢাকার উচ্চ আদালতে দেওয়া আরপিসিএল এর বক্তব্যকে আরবিট্রেশন কোর্টে দাখিল করবে।
