২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাঞ্চল জোনের রেলওয়ে যাত্রীরা আইন রক্ষাকারী বাহিনীর হাতে জিম্মি

আইন রক্ষাকারী বাহিনীর একটি সিন্ডিকেটের হাতে বাংলাদেশ রেলওয়ের পূবাঞ্চল জোনের যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। ট্রেনের বৈধ টিকিট থাকা সত্বেও তাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

যাত্রী এবং রেলওয়ে সূত্র জানায়, সাধারণ রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্য, আনসার এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীরা (আরএনবি) রেলওয়ে বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নাকের ডগায় যাত্রীদের ওপর এই আচরণ চালিয়ে যাচ্ছে।

ওই এলাকা পরিদর্শন করে দেখা গেছে জিআরপি এবং আনসার বাহিনী রেলওয়ে কম্পার্টমেন্টের প্রধান প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছে এবং ঢাকা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস এবং জালালাবাদ এক্সপ্রেসের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে।

বৈধ টিকিট থাকা সত্বেও যাত্রী প্রতি ২০ টাকা না দিয়ে কোন যাত্রী কম্পার্টমেন্টে ঢুকতে পারছেনা।

সূত্র জানায়, ভূক্তভোগী যাত্রীদের অভিযোগ সত্বেও রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।

বিডিনিউজ প্রতিনিধি শুক্রবার রাতে ঢাকা মেইল পরিদর্শন করে এক যাত্রীর কাছ থেকে জানতে পারেন নেইমপ্লেট বিহীন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ২০ টাকা করে নিয়ে যাত্রীদের কম্পার্টমেন্টের মধ্যে ঢুকতে দিচ্ছে।

রাশেদুল ইসলাম এবং তার সহযোগী মফিজুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে রেলওয়ে কম্পার্টমেন্টের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তারা স্টেশন মাস্টার মোকলেসুর রহমানের কাছে অভিযোগ করলে এ ব্যাপারে কোন বিচার পাওয়া যায়নি। “আইন রক্ষাকারী বাহিনী যদি গেট বন্ধ করে রাখে এবং তাদের টাকা না দিলে কোন ব্যক্তিতে ভিতরে ঢুকতে না দেয় তাহলে আমরা কি করতে পারি”, মোকলেসুর রহমান দুই যাত্রীকে এ কথা বলেন।

সূত্র জানায়, আইন রক্ষাকারী বাহিনী সদস্যরা বহিরাগতদের সহায়তা নেয় ট্রেনের আসনগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে এবং ট্রেন প্লাটফর্মের আসার আগে পর্যন্ত তাদেরকে আসনে বসিয়ে রাখা হয়।

ঢাকা মেইলের ট্রাভেল টিকেট পরীক্ষাকারী এনামুল হককে প্রশ্ন করলে তিনি জানান, এই অবস্থা অপরিবর্তনীয় এবং এই অবস্থায় তাদের কিছু করার নেই।

আরএনবি’র কম্যান্ডান্ট মজিবুর রহমান বলেন, তিনি এ ব্যাপারে কিছু জনেন না, তিনি মাত্র দুই মাস হলো এখানে এসেছেন।

রেলওয়ের ট্রাফিক ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এই সমস্যা সম্পর্কে কোন মন্তব্য করতে অসম্মতি জানান।