২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম শেওড়াপাড়ায় মস্তকবিহীন লাশ উদ্ধার

নগরীর পশ্চিম শেওড়াপাড়া থেকে রোববার ভোরে পুলিশ মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করেছে। নিহতের নাম আব্দুল্লাহেল বাকী (৩৫)। সে ২৬৪/১ দক্ষিণ শেওড়াপাড়ার নজরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিগনা গ্রামে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নিহতের ভাই আমিনুল ইসলাম লাশ সনাক্ত করেন।

আুমিনুল বলেন, তার ভাই গার্মেন্টস ঝুট ব্যবসা করতেন এবং ইয়ুথ কোম্পানির একজন কর্মচারি ছিলেন।

মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ৪১৫/২ নম্বর বাড়ির সামনে তার মরদেহ পাওয়া যায়। দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন অবস্থায় কিছুটা দুরে পড়েছিল।

তবে হত্যাকা-ের পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।