সোমবার জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা শুরু
জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা ৮ মে সোমবার থেকে শুরু হচ্ছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অধীনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জিসিই পরীক্ষার পাশাপাশি কিছু প্রার্থী যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা ও পেশাগত পরীক্ষায়ও অংশ নেবে।
এর আগেই পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ পরীক্ষা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
যানজট ও অতিরিক্ত ভিড় এড়াতে সকল পরীক্ষার্থীকেই পরীক্ষা শুরুর কমপক্ষে ৪৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের পিতামাতাদেরও উল্লিখিত সময়ে শিশুদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা ও নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে বলে ব্রিটিশ কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
