২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে পঞ্চম দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত

দেশের উত্তরাঞ্চলের ১৩ টি জেলার ১৭৫ টি রুটে রোববার পঞ্চম দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় পটুয়াখালীর পর্যটন এলাকা কুয়াকাটায় পর্যটকদের যাতায়াত পুরোপুরি বন্ধ রয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মালিক শ্রমিক ঐক্য পরিষদের অব্যাহত ধর্মঘটের ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় বাজারে শাকসবজির দাম বেড়ে গেছে। ধর্মঘটের কারণে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানি করতে পারছে না।

উত্তরাঞ্চলীয় ১৩ টি জেলায় বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।