নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৩০
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখি বাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে রবিবার সকালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সকাল নয়টার দিকে খাদে পড়ে যায়।
পুলিশ স্থানীয় জনগনের সহায়তায় ক্রেন দিয়ে বাসটি টেনে তোলার চেষ্টা চালালে রাস্তার উভয়পাশে যানবাহন আটকা পড়ে যায়।
