২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের বাস-ট্রাক ধর্মঘট রোববার সকালে প্রত্যাহার

সিরাজগঞ্জে বাস মালিক-শ্রমিক এসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দুইদিন পর রোববার সকালে প্রত্যাহার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সিরাজগঞ্জের বাস মালিক-শ্রমিক এসোসিয়েশন, পিপুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী এসোসিয়েশন, স্থানীয় বিএনপি নেতা এবং স্থানীয় ইউনিয়নের সদস্যদের সাথে ফলপ্রসু আলোচনার পর এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

২৭ এপ্রিল সিরাজগঞ্জ কাজীপুর সড়কের পিপুলবাড়িয়া বাজারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহতকে কেন্দ্র করে ১০/১২টি বাস ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার সিরাজগঞ্জের বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি, মটর মালিক শ্রমিক ইউনিয়ন ও ট্রাক মালিক সমিতির নেতারা এই ধর্মঘট আহবান করে।