২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মোটর সাইকেল দুর্ঘটনায় এসআই নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহর বাইপাসের আশেকপুরে শনিবার সকালে মোটসাইকেল দুর্ঘটনায় নাসিম উদ্দিন (৩৬) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নিহতের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া গ্রামে।

পুলিশ জানায়, নাসিম উদ্দিন শনিবার সকাল ১০টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাসিম উদ্দিন গাজীপুরে পুলিশের ডিএসবি শাখায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাঁচ দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন।

দুর্ঘটনার বিষয়ে টাঙ্গাইল থানায় একটি মামলা হয়েছে।