২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্লাহ মাস্টারের ২য় মৃত্যুবার্ষিকী রবিবার

শহীদ আওয়ামীলীগ সাংসদ আহসান উল্লাহ মাস্টারের  দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রবিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 02:17 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

গাজীপুরের প্রাক্তন আওয়ামী সাংসদ এবং শ্রমিক লীগের সভাপতি ২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীদের  গুলিতে  নিজ এলাকার  নোয়াগাঁ এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে নিহত হন। 

আহসানউল্লাহ স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তাঁর স্মরণার্থে গাজীপুর ও ঢাকায় বিভিন্ন কর্মসূচী  ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

আওয়ামী লীগ তার স্মরণার্থে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিকাল তিন ঘটিকায় আলোচনা সভার আয়োজন করবে এবং এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা।

এই হত্যা মামলায় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম সরকার সহ ২২ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দীর্ঘ শুনানি শেষে গত বছরের ১৬ এপ্রিল চাঞ্চল্যকর এ রায় ঘোষণা করা হয়।

 সাবেক সংসদ এবং জনপ্রিয় নেতা আহসানউল্লাহ মাস্টারের  জৈষ্ঠ্য পুত্র জাহিদ আহসান রাসেল পরবর্তীতে উপনির্বাচনের মাধ্যমে গাজীপুর-২  আসনের সাংসদ নির্বাচিত হয়েছেন ।