২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগান লেকে ডুবে স্কুল ছাত্রের করুণ মৃত্যু

রাজধানীল কলাবাগানের লেকে পড়ে শুক্রবার দুপুরে ইমাম হোসেন (১২) নামে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তেজগাঁও স্কুল এন্ড কলেজের ছাত্র ইমাম বরিশাল জেলায় জামাল হোসেনের ছেলে। তারা কলাবাগানের ৩০ আল-আমীন রোডের বাস করে।

দুপুর ২টা ২৫ মিনিটে সে তার অন্য বন্ধুদের সাথে লেকের পাড়ে ঘুরতে গিয়ে লেকে পড়ে যায় বলে ইমামের আত্মীয়রা জানায়।

তারা জানায় লেকের পাড়ে কয়েকজন মৃত দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে নিহত ইমামের বাবা তার ছেলের মরদেহের পোস্ট মর্টেম না করার জন্য প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি চেয়েছেন।